ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
মওদুদ আহমেদ এরশাদের কী ছিলেন, প্রশ্ন আইনমন্ত্রীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 September, 2019, 12:48 PM

মওদুদ আহমেদ এরশাদের কী ছিলেন, প্রশ্ন আইনমন্ত্রীর

মওদুদ আহমেদ এরশাদের কী ছিলেন, প্রশ্ন আইনমন্ত্রীর

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এরশাদ যখন খালেদা জিয়াকে গুলশানে এক টাকায় বাড়ি আর ক্যান্টনমেন্টে সাড়ে ২২ বিঘার বাড়ি দিয়ে দেন তখন খুব ভালো লোক। আর যখন এরশাদ গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেন তখন হয়ে যান খারাপ। উনাদের কথা জনগণ বিশ্বাস করবে না।

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যখন উনি ( মির্জা ফখরুল) এ বক্তৃতা দেন তখন ওনার ডানে বামে কে ছিল আপনারা কি দেখেছেন? দেখেননি! উনার ডানে ছিল মওদুদ আহমেদ। মওদুদ আহমেদ এরশাদের কী ছিলেন? উনারা গণতন্ত্র বাঁচিয়ে রেখেছেন মওদুদকে নিয়ে।

খালেদা জিয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া এতিমের টাকা, এতিমখানার টাকা চুরি করায় জেলে আছেন। তাকে জামিন দেয়ার এখতিয়ার একমাত্র আদালতের।

এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status