ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি কারাগারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 September, 2019, 7:09 PM

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি কারাগারে

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি কারাগারে

রায়পুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পরিত্যক্ত ঘরে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে নির্যাতিত ছাত্রীর বাবা তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।

পরে রাতেই অভিযান চালিয়ে উপজেলার ঝাউডগি গ্রাম থেকে মামলার প্রধান আসামি রাজীব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, সোমবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

গ্রেপ্তার রাজীব উপজেলার চর জাঙ্গালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়াডের আলমগীর হোসেনের ছেলে। মামলার অন্য আসামিরা হলো একই এলাকার রাকিব ও হৃদয়।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরবংশীর এসএম আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী মামার বাড়ির যাচ্ছিলো। পথিমধ্যে মেঘনা বাজার এলাকা থেকে আসামি রাজিব, রাকিব ও হৃদয় তাকে তুলে নিয়ে যায়। এরপর চরবংশী গ্রাামের একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে অচেতন হয়ে পড়লে হাত-পা বেঁধে ওই ছাত্রীকে রেখে তারা পালিয়ে যায়।

শনিবার রাতে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে অভিভাবককে খবর দেয়। তারা এসে ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, ধর্ষণের ঘটনায় ছাত্রীর বাবা মামলা করেছেন। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status