ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনুদান নিয়ে বোমা ফাটালেন এন্ড্রু কিশোর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 September, 2019, 7:01 PM

অনুদান নিয়ে বোমা ফাটালেন এন্ড্রু কিশোর

অনুদান নিয়ে বোমা ফাটালেন এন্ড্রু কিশোর

চিকিৎসার জন্য জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরকে দশ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রবিবার গণভবনে এন্ড্রু কিশোরের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। আর এ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় গতরাত থেকে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

এন্ড্রু কিশোরের কোনো অভাব নেই তারপরেও কেন সহায়তা নিতে গেলেন। এ বিষয়ে এন্ড্রু কিশোরের সাথে যোগাযোগ করা হলে তার একজন স্বজন জানান এ বিষয়ে এই মুহূর্তে এন্ড্রু কিশোর কথা বলবেন না। পারিবারিকভাবে দু-একদিন পরে প্রতিক্রিয়া জানানো হবে।

এদিকে এন্ড্রু কিশোর আজ সোমবার ভোরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার আগে গতকাল তিনি প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বলে জানা গেছে। এ সময় প্রধানমন্ত্রী এন্ড্রু কিশোরের হাতে বড় বোন হিসেবে ১০ লাখ টাকার চেক তুলে দেন বলে তার আত্মীয় জানান।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে এন্ড্রু কিশোরের একটি অনুষ্ঠানে দেখা হয়। তখন এন্ড্রু কিশোরের শরীর খারাপ ছিল, স্বাস্থ্য কিছুটা অবনতি হয়েছিল। প্রধানমন্ত্রী ওই সময় এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা দেখে খোঁজ নেন। এ সময় এন্ডু কিশোর প্রধানমন্ত্রীকে তার অসুস্থতার কথা জানান। ট্রিটুমেন্ট কেমন চলছে, ঠিক ঠাক চলছে কি না প্রধানমন্ত্রী জানতে চান। এন্ড্রু কিশোর বলেন ঠিকঠাকই চলছে।'

পরে প্রধানমন্ত্রী বড়বোন হিসেবে এন্ড্রু কিশোরের সাথে যোগাযোগ করেছেন দাবি করে ওই আত্মীয় বলেন, 'প্রধানমন্ত্রী বড়বোন হিসেবে এন্ড্রু কিশোরকে ডেকে নেন। এসময় প্রধানমন্ত্রী দশ লাখ টাকার চেক দেন। এটা নিয়ে তো উল্টোপাল্টা ভাবার অবকাশ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই আত্মীয় আরও বলেন, এন্ড্রু কিশোর হরমোনাল জনিত সমস্যায় ভুগছেন। এটা ছোটবেলা থেকেই। এর প্রোপার ট্রিটমেন্ট চলছে, তারপরেও প্রধানমন্ত্রী বড়বোন হিসেবে কারো পাশে দাঁড়াতে পারেন না?'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status