ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি আব্দুল কাদির
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 September, 2019, 7:11 PM

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি আব্দুল কাদির

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি আব্দুল কাদির

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আব্দুল কাদির। তিনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শুকুর আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা এ সিদ্ধান্ত হয়। সেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে উপনির্বাচনে নৌকা প্রতীকের চেয়ে ৫ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তারা হলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাহিদ মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মাহবুল হক শিরিন, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, বর্তমান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জমির উদ্দিন, সাংবাদিক মঞ্জুরুল আমিন দোয়েল।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে সংসদ, জেলা ও উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হলেও দীর্ঘ ১৫ বছর ধরে সীমানা জটিলতার অজুহাতে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন না হওয়ায় জনসাধারণের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়।

সর্বশেষ ২০০৩ সালে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আকমল হোসেন। পরবর্তীতে ২০০৮ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করতে আকমল হোসেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের সভায় ইউপি সদস্য জমির উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়। ঘোষিত তফসিল অনুযায়ী উপজেলা ও ইউনিয়ন পরিষদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর এবং ১৪ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status