ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
সীতাকুন্ড প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 September, 2019, 2:55 PM
সর্বশেষ আপডেট: Saturday, 7 September, 2019, 2:56 PM

সীতাকুন্ড প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত

সীতাকুন্ড প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত

সীতাকুন্ড প্রেস ক্লাবের অস্হায়ী কার্যালয়ে সীতাকুন্ড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মেজবা উদ্দীন চৌধুরী মিঠুর সভাপতিত্বে সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক জামশেদ উদ্দীনের সঞ্চানালয়ে আলোচনায় ৬ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ ঘটিকায়  অংশ গ্রহন করে সিনিয়র সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন, সাংবাদিক মুকুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান, সাংবাদিক টিপু দাশ গুপ্ত, সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক শেখ মেজবা উদ্দীন খালেদ ও সাংবাদিক দিদারুল আলম প্রমুখ।

জরুরী এ আলোচনা সভায় প্রেস ক্লাবকে 'নিরপেক্ষ নয় স্বাধীনতার পক্ষে' সুদৃঢ় অবস্হান নিশ্চিত করতে সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের প্রস্তাবনায় সকলে ঐক্যমত্য পোষন করে।

আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সীতাকুন্ড প্রেস ক্লাবের  নির্বাচন সম্পন্ন করবার লক্ষ্যে সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনকে আহ্বায়ক, সাংবাদিক টিপু দাশ গুপ্ত ও সাংবাদিক ইব্রাহিম খলিলকে সদস্য নির্বাচিত করে নির্বাচনকালীন এ কমিটি সর্বসম্মতিভাবে কন্ঠভোটে পাশ হয়।

সীতাকুন্ড প্রেস ক্লাব মনে করে নির্বাচনকালীন আহ্বায়ক কমিটি প্রেস ক্লাব কার্যকরী কমিটির সমন্বয়ে যুগোপযোগী একটি শক্তিশালী প্রেস ক্লাব গঠনে আন্তরিকতার সহিত সমুদয় নির্বাচনমুখী কার্যাবলী সম্পাদন করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status