ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
দ্বিতীয় স্বামীর সন্তানের মা হলেন সালমা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 7 September, 2019, 2:55 PM

দ্বিতীয় স্বামীর সন্তানের মা হলেন সালমা

দ্বিতীয় স্বামীর সন্তানের মা হলেন সালমা

আবারও কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। গত ১ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে দ্বিতীয় কন্যার জন্ম দেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে সাফিয়া নূর।

সালমা বলেন, ‘বাবুর শরীরটা ভালো ছিল না। ওর জন্ডিস ধরা পরেছিল। তাই দৌড়ঝাপে কাউকে জানাতে পারিনি। এখন সে অনেকটা সুস্থ আছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

নতুন অতিথির আগমনে সালমার স্বামী সানাউল্লাহ নূর সাগরও দারুণ খুশি। তিনি বলেন, ‘আসলে এত ব্যস্ত ছিলাম যে কাউকে কিছু বলতে পারিনি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

গত বছর যুক্তরাজ্য প্রবাসী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। এটি সাগর-সালমা দুজনেরই দ্বিতীয় বিয়ে। সালমার প্রথম ঘরে স্নেহা নামে আরেকটি কন্যা সন্তান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status