ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ফেনীতে মুসল্লিকে কুপিয়ে জখম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 September, 2019, 1:18 PM

ফেনীতে মুসল্লিকে কুপিয়ে জখম

ফেনীতে মুসল্লিকে কুপিয়ে জখম

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এশার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এক মুসল্লিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার নাম আবদুল হালিম হারুন (৬০)।

শুক্রবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের নাছিরগ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে আবদুল হালিম হারুন শনিবার যুগান্তরকে বলেন, আমি এশার নামাজ শেষে বাড়ি ফিরছিলাম। এলাকার পুকুর পাড়ে পৌঁছালে অন্ধকারে স্থানীয় আবুল বশরের ছেলে এনায়েত উল্যাহ, শহিদ উল্যাহ, রিপন হঠাৎ করে আমার মুখ চেপে ধরে। তারা আমাকে কিলঘুষি আর লাঠি দিয়ে আঘাত করতে থাকে।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতে কোপ দেয় তারা। আমি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আবদুল হালিম হারুন জানান, বাড়ির দুই শতক জায়গা নিয়ে হামলাকারীদের সঙ্গে দীর্ঘদিন তার বিরোধ চলছিল। সে কারণে জানে মেরে ফেলার জন্য তার ওপর হামলা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ঘটনার বিষয়ে রাতে কথা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status