ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
কাঁঠাল গাছে ঝুলে স্কুলছাত্রের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 September, 2019, 1:02 PM

কাঁঠাল গাছে ঝুলে স্কুলছাত্রের আত্মহত্যা

কাঁঠাল গাছে ঝুলে স্কুলছাত্রের আত্মহত্যা

নেত্রকোনায় ইফতেখার ছোটন ভূঁইয়া (১৪) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার বাংলা ইউনিয়নের ময়রুহী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইফতেখার ছোটন ভূঁইয়া ওই গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, আজ ভোরে ছোটনের বড় ভাই সকালে ঘর থেকে বের হয়েই তার ভাইকে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আশেপাশের লোকদের খবর দেয়। পরে তাদের উপস্থিতিতে ছোটনের লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়া হয়।

নেত্রকোনা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. নাজমুল আলম বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status