ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ের দাবিতে ছাত্রদল নেতার বাড়িতে কলেজছাত্রীর অনশন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 7:59 PM

বিয়ের দাবিতে ছাত্রদল নেতার বাড়িতে কলেজছাত্রীর অনশন

বিয়ের দাবিতে ছাত্রদল নেতার বাড়িতে কলেজছাত্রীর অনশন

লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের দাবিতে ছাত্রদল নেতার বাড়িতে দুইদিন ধরে অনশন করছেন এক কলেজছাত্রী।অভিযুক্ত রবিউল হাসান ওই উপজেলার দালালপাড়ার হবিবর রহমানের ছেলে। তিনি ফকিরপাড়া ইউপির ছাত্রদলের আহবায়ক।মঙ্গলবার দুপুর থেকে উপজেলার দালালপাড়ায় তার বাড়িতে অনশন করছেন ওই কলেজছাত্রী।

তিনি বলেন, রবিউল বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। এখন বিয়ে করতে চাচ্ছে না। তাই আমি তার বাড়িতে এসেছি।

অভিযুক্ত রবিউল হাসান বলেন, পূর্ব পরিচয় থাকায় মেয়েটির সঙ্গে আমার ফেসবুকে কথা হয়েছে। তার সঙ্গে অনৈতিক কোনো সর্ম্পক নেই। আমাকে হেয় করতে একটি মহল যড়ষন্ত্র করেছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status