ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরকার আমাকে পাসপোর্ট দিচ্ছে না: ভিপি নুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 7:56 PM

সরকার আমাকে পাসপোর্ট দিচ্ছে না: ভিপি নুর

সরকার আমাকে পাসপোর্ট দিচ্ছে না: ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ভারতে চিকিৎসা করানোর জন্য যেতে চাইলেও পাসপোর্ট না পাওয়ার কারণে তিনি যেতে পারছেন না। পাসপোর্ট পেতে গত চার মাস ধরে তিনি অনেক কর্মকর্তার দারে দারে ঘুরেও পাসপোর্ট মিলছে না।

বুধবার (৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে ভিপি নুর এসব কথা বলেন।

নুর জানান, গত জুলাই মাসে নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটিতে একটি সেমিনারে যোগ দেওয়ার আমন্ত্রণ ছিল তার। এ জন্য পাসপোর্টের জন্য এপ্রিল মাসে তিনি আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন। জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে নির্ধারিত ফিও জমা দেন ব্যাংকে।

নুর ধারণা করেছিলেন সাত দিন পরই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। কিন্তু এক মাসেও তা না পেয়ে তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তার তিনি পাসপোর্ট পাননি।

ভিপি নুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি এ দেশের নাগরিক। পাসপোর্ট পাওয়া আমার অধিকার। আমি ডাকসুর নির্বাচিত ভিপি, অথচ আমাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না।’

নুর আরও বলেন, ‘আমি মনে করি সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণেই এমনটা করা হচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের কনসার্নে আমার পাসপোর্ট দেয়া হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না।’

এ ব্যাপারে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. সোহেল হোসেন খানের বক্তব্য জানতে একাধিকবার ফোন দেওয়া হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status