ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বাস্থ্য অধিদফতরের ১৪৩ জনের নিয়োগ কার্যক্রম স্থগিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 7:54 PM

স্বাস্থ্য অধিদফতরের ১৪৩ জনের নিয়োগ কার্যক্রম স্থগিত

স্বাস্থ্য অধিদফতরের ১৪৩ জনের নিয়োগ কার্যক্রম স্থগিত

স্বাস্থ্য অধিদফতরের অধীনে ১৮টি পদে চিকিৎসকসহ ১৪৩ জনের নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন আবেদনের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। 

বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ইউজিসির চেয়ারম্যানসহ সাতজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী কামরুজ্জামান কাকন ও শুভজিৎ ব্যানার্জি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় না থাকায় ওই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. মোহাম্মদ ইউনুছ হাইকোর্টে রিট দায়ের করেন।

আদেশের পর আইনজীবী এবিএম আলতাফ হোসেন বলেন, গত ১৮ আগস্ট একটি জাতীয় দৈনিকে স্বাস্থ্য অধিদফতর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসকসহ বিভিন্ন পদে ১৪৩ জন নিয়োগের কথা বলা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় বিজ্ঞপ্তিতে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় ওই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা চিকিৎসকেরা আবেদন করতে ব্যর্থ হন। পরে তারা নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে রিট করেন। রিটের শুনানি শেষে তিন মাসের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির কার্য‌ক্রম স্থগিত করে আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status