ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রানুকে কেন দেখাশুনা করেননি, জানালেন তার মেয়ে নিজেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 7:35 PM

রানুকে কেন দেখাশুনা করেননি, জানালেন তার মেয়ে নিজেই

রানুকে কেন দেখাশুনা করেননি, জানালেন তার মেয়ে নিজেই

ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকারের একটি গান কলকাতার একটি স্টেশনে গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন রানু মারিয়া মণ্ডল। তবে সন্তান থাকা সত্ত্বেও কেন তাকে স্টেশনে ভিক্ষা করে জীবন ধারণ করতে হলো? কেন মায়ের জন্য এগিয়ে আসেননি রানুর মেয়ে এলিজাবেথ সাথী রায়? এসব নিয়ে এবার মুখ খুললেন রানুর মেয়ে নিজেই।

বীরভূমের সিউড়িতে থাকেন রানুর মেয়ে। এলিজাবেথ সাথী রায়ের কথায়, ‘আমি জানতামই না যে মা রেলস্টেশনে গান করতেন কারণ আমি নিয়মিত মাকে দেখতে যেতাম না। কয়েকমাস আগে আমি ধর্মতলায় গিয়েছিলাম এবং মাকে একটি বাসস্ট্যান্ডে বসে থাকতে দেখি। আমি মাকে বলি, এক্ষুণি বাড়ি যাও এবং ২০০ টাকাও দিই। আমি এক কাকার অ্যাকাউন্ট ব্যবহার করে যথাসম্ভব ৫০০ টাকা করে পাঠাতাম মাকে। আমি তালাকপ্রাপ্ত নারী এবং সিউড়িতে একটি ছোট মুদির দোকান চালাই। পাশাপাশি ছেলেও একাই মানুষ করছি। ছোট ছেলের দেখাশোনা করি। নিজেকে অনেক সংগ্রাম করতে হয় আমার। তবুও আমি যতটুকু পারি মাকে দেখাশোনা করার চেষ্টা করি। আমি বেশ কয়েকবার মাকে বলেছি আমাদের সঙ্গে থাকো, কিন্তু তিনি আমাদের সঙ্গে থাকতে চান না। তবুও লোকেরা আমাকে দোষ দিচ্ছে। সবাই আমার বিরুদ্ধে একজোট হয়ে কথা বলছে। আমি এখন কার কাছে যাব?”

রানুর মেয়ের অভিযোগ এখানেই শেষ হয়নি। আরও বিস্ফোরক হয়ে তিনি বলেন, ‘অতীন্দ্র, তপন এবং শয়তান ক্লাবের অন্যান্য সদস্যরা আমাকে হুমকি দিয়েছে। মায়ের কাছে যাওয়ার চেষ্টা করলে আমার পা ভেঙে দেবে বলেছে। ওরা আমাকে ফোনেও মা’র সঙ্গে যোগাযোগ করতে দেয় না। এমনকি, আমার বিরুদ্ধে মায়ের মগজ ধোলাইও করছে। আমি অসহায় বোধ করি। তপন ও অতীন্দ্র খ্যাতি চায়, তাই ওরা আমাকে সরাচ্ছে। তপন তো আমার মায়ের কাছ থেকে টাকা নেয় রোজকারের জিনিস কিনে দেওয়ার অজুহাতে। মা’র অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকাও সরিয়েছে আর মায়ের জন্য কেবল একটা স্যুটকেস এবং কয়েকটা নাইটি কিনে দিয়েছে।’

অতীন্দ্র ও তপন এবং শয়তান ক্লাবের মাধ্যমেই রানু মণ্ডলের গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status