ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রেমিকসহ খাটের নিচে ধরা পড়ল মৌসুমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 6:37 PM

প্রেমিকসহ খাটের নিচে ধরা পড়ল মৌসুমি

প্রেমিকসহ খাটের নিচে ধরা পড়ল মৌসুমি

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে চোর খুঁজতে গিয়ে খাটের নিচে ধরা পড়ল গৃহবধূ মৌসুমিসহ তার প্রেমিক। এ ঘটনায় মৌসুমি ও তার প্রেমিক সুভাস দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। নিউজ১৮-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বামী তপন সাউ পেশায় ট্যাক্সিচালক, স্ত্রী মৌসুমি পেশায় টেলিকলার। বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই স্বামীর বন্ধু সুভাস দাসের প্রেমে পড়েন মৌসুমি। স্বামী রাতে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। সেই সুযোগে প্রেমিককে বাড়িতে ডেকে নেন মৌসুমি।

তপনের বড় ভাই স্বপন সাউ রাতে বাথরুমে যান। বাড়ির বাইরে জুতা দেখে তার সন্দেহ হয় বাড়িতে কোনো চোর ঢুকেছে। স্বপন সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাকেন। স্ত্রী ডাকেন মৌসুমিকে। মৌসুমিও চোর খোঁজার ভান করেন। তারপর মৌসুমির খাটের তলা থেকে উদ্ধার হয় সুভাসকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status