ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অ্যাম্বুল্যান্স দেয়নি হাসপাতাল, মেয়ের লাশ কোলে নিয়েই রওনা দিলেন বাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 5:32 PM

অ্যাম্বুল্যান্স দেয়নি হাসপাতাল, মেয়ের লাশ কোলে নিয়েই রওনা দিলেন বাবা

অ্যাম্বুল্যান্স দেয়নি হাসপাতাল, মেয়ের লাশ কোলে নিয়েই রওনা দিলেন বাবা

হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুল্যান্স না দেয়ায় বাধ্য হয়ে সাত বছরের নাবালিকা কন্যার লাশ কোলে নিয়ে রাস্তা হাঁটলেন অসহায় বাবা। ভারতে তেলেঙ্গানার করিমনগর জেলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। ওই ব্যক্তির নাম সম্পত কুমার। বিষয়টি প্রকাশ্যে আসার পরই হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের সমালোচনা করে বিরোধীরা।

ভুক্তোভোগী পিতা সম্পত কুমারের বাড়ি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের নিজের জেলা পেড্ডাপল্লির কুনাভরম গ্রামে। ভারতীয় সংবাদ সংস্থা সংবাদ প্রতিদিন এমন খবর প্রকাশ করেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছিল সম্পত কুমারের সাত বছরের মেয়ে কোমলতা। বাধ্য হয়ে তাকে করিমনগর জেলা হাসপাতালে ভর্তি করেছিলেন তিনি। রবিবার সেখানে ভর্তি থাকাকালীন মৃত্যু হয় ওই নাবালিকার। বিষয়টি জানতে পেরে মেয়ের মৃতদেহ নিজের গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন সম্পত। তাই হাসপাতাল থেকে একটি অ্যাম্বুল্যান্সও চান।

কিন্তু, তা দিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, অ্যাম্বুল্যান্স অচল হয়ে পড়ে আছে। তাই মৃতদেহ নিয়ে যেতে চাইলে বাইরে থেকে অ্যাম্বুল্যান্স ভাড়া করে নিয়ে আসতে হবে।

বাইরে থেকে অ্যাম্বুল্যান্স ভাড়া করার মতো টাকা ছিল না সম্পতের পকেটে। তাই প্রিয় সন্তানের মৃতদেহ বুকে জড়িয়ে ৫০ কিলোমিটার দূরে থাকা গ্রামের উদ্দেশে রওনা দেন তিনি।

অসহায় এই পিতা রাস্তা দিতে কাঁদতে কাঁদতে মেয়েকে কোলে নিয়ে ফিরছিলেন। কিছুটা রাস্তা যাওয়ার পর তাকে ওই অবস্থায় হাঁটতে দেখে কী হয়েছে জানতে চান এক অটোচালক। আর পুরো বিষয়টি শোনার পর নিজের অটো করে সম্পতকে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসেন তিনি।

এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা প্রকাশ পেলে তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় গোটা তেলেঙ্গানায়। ওই হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিক মনোভাবের সমালোচনায় সরব হয়ে ওঠেন সবাই।

পরিস্থিতি বেগতিক দেখে পুরো বিষয়টি অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই ধরনের কোনো ঘটনাই তাদের হাসপাতালে ঘটেনি। বরং ওই ব্যক্তির তাড়াতাড়ি ছিল। তাই তিনি মেয়ের মৃতদেহ হাসপাতাল থেকে বের করে নিয়ে গিয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status