ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডেঙ্গুর প্রভাব : নায়িকা ববির স্বাস্থ্যের অবনতি!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 5:39 PM

ডেঙ্গুর প্রভাব : নায়িকা ববির স্বাস্থ্যের অবনতি!

ডেঙ্গুর প্রভাব : নায়িকা ববির স্বাস্থ্যের অবনতি!

চিত্রনায়িকা ববি গত ৫ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জ্বর কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি ডেঙ্গুর প্রভাবে বাম কানে ব্যথা অনুভব করায় ঠিকমতো শুনতে পাচ্ছেন না।

ববির এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, গত একসপ্তাহ ধরে বাম কানে ব্যথা অনুভব করছেন ববি। এর প্রভাবে ওই কানে ঠিকমতো শুনতে পাচ্ছেন না ববি।

এর আগে যে ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছিলেন সেখানে অবস্থার পরিবর্তন না হওয়ায় সোমবার ইউনাইটেড হাসপাতালের আরেক চিকিৎসকের শরণাপন্ন হন। তাতেও নাকি খুব একটা লাভ হচ্ছে না তার। বর্তমান সমস্যা নিয়ে শিগগিরই দেশের প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপালকে দেখাবেন বলে জানা গেছে।

এ বিষয়ে আরো জানা গেছে, কানে তো শুনতেই পাচ্ছে না, এর সঙ্গে ববির ব্রেনে ব্যথা শুরু হয়েছে। ডেঙ্গু থেকে অন্য রোগের সিনড্রোম দেখা দিয়েছে। চিকিৎসকরা ববিকে পুরো একমাসের বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। কয়েক দিনের মধ্যে অবস্থার পরিবর্তন না হলে শিগগির চিকিৎসার জন্য ববিকে দেশের বাইরে নেয়ারও পরিকল্পনা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status