ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম’ ক্যাম্পেইনের উদ্বোধন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 4:57 PM

‘শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম’ ক্যাম্পেইনের উদ্বোধন

‘শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম’ ক্যাম্পেইনের উদ্বোধন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ অর্জনের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া পরিপত্র ২৭ জানুয়ারি, অনুসরণ করে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেয়া এবং একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে ‘শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম’ শীর্ষক একটি ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ স্কাউটস ও ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’।

বুধবার ৪ সেপ্টেম্বর, সকাল ১০.০০টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ক্যাম্পেইন উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, এমপি।
 
দেশের স্কুল শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও শ্রেণিকক্ষ এবং পয়ঃনিস্কাশন ব্যবস্থা, প্রতিষ্ঠানের বহিরাঙ্গন পরিচ্ছন্নতা কার্যক্রম ইত্যাদি সম্পর্কে সচেতন করা এবং তাদেরকে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে জানানো হয়। এরপর সকলকে সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম দেখানো ও অনুশীলন করানো হয়। সবশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক ভবিষ্যতের সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০০ জন ছাত্রীদের পরিচ্ছন্নতার শপথ পাঠ করান।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, এমপি। বাংলাদেশ স্কাউটস-এর পক্ষ থেকে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্‌ কামাল এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), ব্যানবেইস-এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ ফসিউল্লাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালমা সিদ্দীকি। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর মুখ্য সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ তারেক এবং ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর পরিচ্ছন্ন দূত চিত্রনায়ক রিয়াজ।

উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, এমপি বলেন, “আজকের এই পরিচ্ছন্ন বাংলাদেশের উদ্যোগ মানুষের মাঝে উন্নত মূল্যবোধ গড়ে তুলতে সহয়তা করবে। এটি দেশের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। যেভাবে তরুণরা এগিয়ে যাচ্ছে ঠিক সেই ভাবে পরিছন্নতাকেও এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও বাংলাদেশ স্কাউটসরা দেশের বিভিন্ন দুর্যোগের সময় বিশেষ ভাবে ভূমিকা রেখেছে”।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্‌ কামাল বলেন, “আমরা বাংলাদেশ স্কাউটস এর শপথ বাক্যটি পালন ও ধারণ করতে পারলে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর এবং পরিচ্ছন্ন দেশ করার জন্য কাজ করছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ এর সাথে আরো যুক্ত হলো ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ ও বাংলাদেশ স্কাউটস। যার মাধ্যমে দেশেভ প্রতিটি মানুষের মাঝে এই বার্তা ছড়িয়ে পড়বে”।

‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর মুখ্য সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ তারেক বলেন, “দেশের প্রতিটি মানুষের মাঝে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তিন বছর আগে থেকে কাজ করছে ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ। আমরা নিজেরাই নিজেদের চলার পথ অপরিষ্কার রাখি। যার কারণে আমরা রাস্তাতেই ঠিকমতো হাঁটতেই পারি না। এই ব্যবস্থার পরিরর্তন আমাদেরকেই নিয়ে আসতে হবে। আমি বাংলাদেশ স্কাউটসকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই, কেননা বাংলাদেশ স্কাউটসকে পাশে না পেলে আমাদের এতদূর আসা সম্ভব হতো না।”

‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’- এর পরিচ্ছন্ন দূত চিত্রনায়ক রিয়াজ বলেন, “যে দেশে শহীদদের রক্ত ছড়িয়ে আছে সেই দেশকে যদি অপরিচ্ছন্ন রাখি তাহলে শহীদদের অবমাননা করা হয়। সেই কারণে হলেও আমরা যেন আজকে থেকে সবাই নিজ নিজ জায়গা থেকে পরিস্কার থাকি এবং দেশকে পরিচ্ছন্ন রাখি। তাই ভবিষ্যত প্রজন্মের মাধ্যমে পুরো দেশে এই বার্তা ছড়িয়ে দিতে চাই।” 
 
উল্লেখ্য, দেশের সর্বস্তরের মানুষকে সুস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করার লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বিষয়ে বাংলাদেশ স্কাউটস এবং ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। তাছাড়া পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে দেশব্যাপি শুরু হয়েছিল ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইন। এর অধীনে সরাসরি প্রশিক্ষণের পাশাপাশি গণমাধ্যম দ্বারাও জনগণকে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হচ্ছে। ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ, আরটিভির সাথে মিলিত হয়ে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘জমা পানির ক্ষমা নাই’ শীর্ষক একটি ক্যাম্পেইনের আয়োজন করেছিলো যার অধীনে আজিমপুরের ইরাকি মাঠ ও তার আশপাশের এলাকা, মিরপুর এর কল্যাণপুর সহ ঢাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছিলো। এছাড়াও ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ এই বছর আরো কিছু উল্ল্যেখযোগ্য ক্যাম্পেইন করেছে তন্মধ্যে রয়েছে ‘পরিচ্ছন্নতার গল্প’, ‘গড়তে ভবিষ্যতের ক্রিকেটার রাখবো মাঠ পরিস্কার’ ইত্যাদি।

সম্প্রতি, দেশের সকল নাগরিকের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধাণকে বিভিন্ন অঙ্গীকার গ্রহণ করানোর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ শীর্ষক একটি ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ স্কাউটস এবং ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status