ভারতের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের রামচন্দ্রখালি গ্রাম থেকে হঠাৎ করেই উধাও হচ্ছে একের পর এক অল্প বয়সী মেয়েরা। আতঙ্কিত পরিবার, আতঙ্কিত গ্রামবাসী।
ক্রমশ কিশোরী শূন্য হয়ে পড়ছে গ্রামটি।
পুলিশের ধারণা এসব কিশোরীদের বেশিরভাগই হয়ত ছোট কোন উপহারে খুশি হয়ে চলে গেছে কারো না কারো সঙ্গে। তবে এমন ধারণার যথেষ্ট কারণও আছে বটে।
বারুইপুর পুলিশ জেলার এসপি মুনির খান বলেন, বাসন্তী থানা এলাকা থেকে পাচার হওয়া বেশ কিছু মেয়েকে দিল্লি, তামিলনাড়ু, পাঞ্জাব, রাজস্থান থেকে উদ্ধার করেছি। সেখানকার যৌনপল্লিতে পাচার করে দেয়া হয়েছিল তাদের। তবে পাচারকারীদের আগে ধরা গেলেও এখন কষ্টসাধ্যই হয়ে পড়েছে।
পাচারকারীরা দামি মোবাইল বা একটা গয়না উপহার দিয়েই মেয়েগুলোকে তুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে ভয়ঙ্কর যৌনপল্লিতে। ১০ হাজার টাকার মোবাইল পেয়ে দু’লাখে বিক্রি হয় মেয়েগুলো।'
পাচার করা মেয়েগুলোকে যুক্ত করা হচ্ছে যৌনকাজে। শুধু অন্য রাজ্য নয়, এই মেয়েরা পাচার হচ্ছে বিভিন্ন জেলাতেও। সেখানকার রিসোর্টে তাদের যৌন ব্যবসায় নামানো হচ্ছে বলেও জানিয়েছে পাচার রোধকারী দল।