ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
জীবন থেকে ‘তিন ধাপ’ দূরে মোশাররফ রুবেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 September, 2019, 3:21 PM

জীবন থেকে ‘তিন ধাপ’ দূরে মোশাররফ রুবেল

জীবন থেকে ‘তিন ধাপ’ দূরে মোশাররফ রুবেল

মরণব্যাধি মস্তিষ্কের টিউমারকে দিনে দিনে ‘আউট’ করে চলেছেন বাংলাদেশের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা মোশাররফ রুবেল। সোমবার শেষ করেছেন তৃতীয় ধাপের কেমোথেরাপি। পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে লাগবে আরও তিনটি।

রুবেল সোমবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে নিজের ফেসবুক পেজে তৃতীয় ধাপের কেমোথেরাপি শেষ হওয়ার কথা জানান। চিকিৎসার উদ্দেশ্যে শনিবার সিঙ্গাপুর রওনা হন তিনি।

রুবেল দ্বিতীয় ধাপের কেমোথেরাপি নেন ৫ আগস্ট।

জাতীয় দলের হয়ে খুব একটা নজর কাড়তে না পারলেও দেশের ঘরোয়া ক্রিকেটে রুবেল প্রসিদ্ধ এক নাম। প্রায় এক দশক ধরে ঢাকা প্রিমিয়ার লিগে তার কদর আকাশছোঁয়া। ২০১৩ সালের বিপিএল ফাইনালে ম্যাচসেরা হয়ে দারুণভাবে আলোচনায় আসেন।

ক্যারিয়ারে দুটো ঘটনার জন্য রুবেলের নাম নেতিবাচকভাবেও উচ্চারিত হয়। ২০০৮ সালে বিসিবিকে অবসরের চিঠি পাঠিয়ে ভারতের নিষিদ্ধ লিগ আইসিএলে খেলতে যান। ওই লিগ ছেড়ে দেওয়ায় দুই বছর বাদে প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরার অনুমতি পান।

২০১৩ সালে বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে মাঠে নামেন। ওই বছর তিনিসহ আরও কয়েক জনের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত অবশ্য সবার আগে অভিযোগ থেকে মুক্তি পান। পরে নিয়মিত হন ঘরোয়া ক্রিকেটে।

ক্রিকেট জীবনের ওই কঠিন সময় জয় করার মতো রুবেল এখন পার্থিব জীবনে ফেরার লড়াইয়ে। গত আগস্টে ফেসবুকে লিখেছিলেন, ‘‘ডাক্তার বলেছেন, ‘চিন্তা করবেন না। আপনি খুব তাড়াতাড়ি খেলতে পারবেন। আপনি তো সত্যিকারের যোদ্ধা। খুব দ্রুত সেরে উঠছেন, যেমনটি আমরা চেয়েছিলাম। শক্তভাবে ফিরে আসুন, যেমনটি এসেছিলেন যুবরাজ!!’’’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status