ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কৃষ্ণার পা হাঁটুর ওপর পর্যন্ত কেটে ফেলা হলো
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 September, 2019, 2:39 PM

কৃষ্ণার পা হাঁটুর ওপর পর্যন্ত কেটে ফেলা হলো

কৃষ্ণার পা হাঁটুর ওপর পর্যন্ত কেটে ফেলা হলো

রাজধানীর বাংলামোটরে গত মঙ্গলবার ফুটপাতে বেপরোয়া বাসের ধাক্কায় আহত কৃষ্ণা রায়ের বাঁ পা এবার হাঁটুর ওপর পর্যন্ত কেটে ফেলা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন ইনস্টিটিউট হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) দ্বিতীয় দফায় তাঁর পায়ের এই অস্ত্রোপচার করা হয়। এর আগে দুর্ঘটনার দিন হাসপাতালে নেওয়ার পর চামড়ার সঙ্গে লেগে থাকা ওই পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়েছিল।

দ্বিতীয় দফা অস্ত্রোপচারের আগে গতকাল সকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড বসে। এ প্রসঙ্গে পঙ্গু হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ড. আব্দুর রব বলেন, ‘অস্ত্রোপচারে রোগীর হাঁটুর ওপর পর্যন্ত কেটে ফেলতে হয়েছে। অস্ত্রোপচারের পর রোগীর রক্ত চলাচল থেকে শুরু করে সব ঠিকঠাক আছে। আজ (গতকাল) পর্যবেক্ষণ কক্ষে রাখা হবে। কাল (আজ সোমবার) কেবিনে দেওয়া হবে।’

এদিকে গতকাল পর্যন্ত কৃষ্ণা রায় আহত হওয়ার ঘটনায় দায়ী ট্রাস্ট বাসের চালক, সহকারী ও মালিককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কোনো আসামি গ্রেপ্তার না করায় হতাশ কৃষ্ণার পরিবার। কৃষ্ণার ছেলে কৌশিক রায় চৌধুরী বলেন, ‘আমার মা আজকের (গতকাল) অপারেশনের পর কথা বলতে পারছে না। অথচ মামলার আসামিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা কেমন বিচার?’

মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, ‘আমি ছুটিতে আছি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status