ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
৫৫ কোটি টাকা বেঁচে গেছে বিসিবির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 1:40 PM
সর্বশেষ আপডেট: Sunday, 28 July, 2019, 1:42 PM

৫৫ কোটি টাকা বেঁচে গেছে বিসিবির

৫৫ কোটি টাকা বেঁচে গেছে বিসিবির

বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিবছরই বিসিবির জন্য বরাদ্দ হয় নজরকাড়া বাজেট। তবে ২০১৮-১৯ সালের বাজেট থেকে উলটো লাভ হয়েছে। বেঁচে গেছে প্রায় ৫৫ কোটি টাকা। জানিয়েছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই।

গতকাল শনিবার সন্ধ্যায় বোর্ড মিটিং শেষে এই তথ্য জানান পাপন। তিনি বলেন, ‘এ বছর আমাদের যে বাজেট ছিল তার চেয়ে রেভিনিউ আমরা বেশি পেয়েছি। আমাদের যে খরচের বাজেট ছিল তার চেয়ে আমরা কম খরচ করেছি। আমরা ২৫-৩০ কোটি টাকা সারপ্লাস করেছি। ৫৫ কোটি টাকা আমাদের বেঁচে গেছে। আমরা খরচ করি নাই, মানে সেভিংস হয়েছে।’

২০১৯-২০ সালের জন্যও বেশ বড় অঙ্কের বাজেট ঘোষণা করেছেন বিসিবি সভাপতি। বার্ষিক বাজেট ধরা হয়েছে ২৪৩ কোটি টাকা। তার মধ্যে খরচ ধরা হয়েছে ১৮৮ কোটি টাকা।

বাজেট ঘোষণা করতে গিয়ে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বার্ষিক একটা বাজেট ছিল। ওইটা দেওয়া হয়েছে এবং আমরা সেটা অ্যাপ্রুভ করেছি। ২০১৯-২০ সালের জন্য রেভিনিউ বাজেট রাখা হয়েছে ২৪৩ কোটি টাকা এবং এক্সপেন্ডিচার বাজেট করা হয়েছে ১৮৮ কোটি টাকা।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status