ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিশোর সঙ্গে দেখা করতে ভক্তের অবাক কাণ্ড!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 1:14 PM

নিশোর সঙ্গে দেখা করতে ভক্তের অবাক কাণ্ড!

নিশোর সঙ্গে দেখা করতে ভক্তের অবাক কাণ্ড!

এই সময়ে ছোট পর্দার ব্যস্ত অভিনেতাদের মধ্যে অন্যতম আফরান নিশো। দেশে-বিদেশে রয়েছে তার অসংখ্য ভক্ত। সম্প্রতি তার দেখা পেতে এক ভক্ত অবাক করার মতো একটি কাণ্ড ঘটিয়েছেন।

জনপ্রিয় এই অভিনেতার দেখা পেতে টাঙ্গাইলের কাগমারি এলাকা থেকে ঢাকায় এসেছেন এক ভক্ত। তার নাম তুহিন, পড়াশোনা করেন স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে। প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করতে গত মাসে ঢাকায় আসেন তিনি। শুধু তাই নয় তার দেখা পেতে মরিয়া হয়ে উঠেছেন এই ভক্ত।

আফরান নিশোর সঙ্গে দেখা করার আকুতি জানিয়ে চিঠি লিখে সেটি ছাপিয়ে উত্তরার বিভিন্ন শুটিং হাউজের দেয়ালে লাগিয়েছেন তুহিন। মধ্যরাতে এই চিঠি লাগাতে গিয়ে মারও খেয়েছেন তিনি।

তুহিন জানান, ‘গত মাসের শেষ দিকে আমি ঢাকায় আসি, উত্তরা শুটিং হাউজগুলোর আশেপাশে রাতে পোস্টার লাগানোর সময় এক মুরুব্বি এসে আমাকে চড় থাপ্পড় দেয়। অচেনা ঢাকায় নিশো ভাইয়ের জন্য কয়েকদিন ছিলাম তারপর আবার বাড়ি চলে আসি। সেসময় বিভিন্ন শুটিং হাউজেরর মানুষের কাছে নিশো ভাইয়ের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার অনুরোধ জানাই। কিন্তু দেখা হয়নি, ঈদের পর আবার ঢাকা যাবো ভাইয়ের সাথে দেখা করার জন্য। ভাইকে আমি খুব ভালবাসি।’

এদিকে পোস্টারে লিখা চিঠিটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভক্তের এমন কাণ্ডের ব্যাপারে আফরান নিশো জানেন কিনা সেই বিষয়ে জানতে বিডি২৪লাইভের বিনোদন প্রতিবেদক মুঠোফোনে নিশোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে সাড়া পাওয়া যায়নি।

বিডি২৪লাইভ পাঠকদের জন্য নিশোর অন্ধ ভক্ত তুহিনের সেই চিঠিটি তুলে ধরা হলো-

‘দাদা আমি বলছি

দাদা আমি তুহিন বলছি, প্রথমত আমি আপনার একজন ভক্ত, দ্বিতীয়ত, আমার কাছে একটি বাস্তবতা আছে, যে বাস্তবতা টা আপনাকে ছাড়া অসহায়, বাস্তবতার নাম বিরহের কান্না। টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন নাটিয়াপাড়াতে আমার বসবাস।

আপনার দেখা পাবার জন্য ঢাকায় এসে খুব কষ্টে আছি, এই অচেনা শহরে ঠিকঠাক মতো খাওয়া-দাওয়া হচ্ছে না। আমি মনে মনে ভেবে রেখেছি, যে পর্যন্ত আপনার দেখা না পাবো, ততদিন অচেনা এই শহরেই থেকে যাবো।

আমি যে দাদা আপনার একজন ভক্ত, জানেন দাদা আমি আপনার স্টাইলে চুল রাখি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মধ্যে আপনাকে আঁকার চেষ্টা করি, বাড়ি থেকে বের যখন হয়েছি আপনাকে ছুঁয়ে দেখতেই হবে।

এই অচেনা ঢাকায় আমি অনেক কষ্টে আছি দাদা, আমি রাস্তায় রাস্তায় থাকি, এখন আমার কেউ নেই। নিজেকে দেখতে হয় নিজেকেই।

আপনাকে চাই দাদা, আপনাকে চাই চাই, আপনাকে ছাড়া আমার আমার বিরহের কান্না একদম অসহায়।

কেউ যদি আফরান নিশো দাদার সঠিক ঠিকানা জানেন, তাহলে দয়া করে নিম্ন মোবাইল নম্বরে জানাবেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status