ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩
‘ওই দৃশ্য দেখে সারা শরীর কাঁপছে...’, পর্ন সাইটে ছবি, বিপদ বুঝে কী করলেন জাহ্নবী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 August, 2026, 5:26 PM

‘ওই দৃশ্য দেখে সারা শরীর কাঁপছেins class=

‘ওই দৃশ্য দেখে সারা শরীর কাঁপছে’, পর্ন সাইটে ছবি, বিপদ বুঝে কী করলেন জাহ্নবী?

নেটদুনিয়ায় তারকাদের অস্বস্তিকর ছবি পোস্ট নতুন নয়। ছবি বিকৃত করে বার বারই এমন কাণ্ড ঘটেছে অনেকের সঙ্গে। সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। মাত্র ১৫ বছর বয়সে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি। সেই সময়ে স্কুলে পড়তেন অভিনেত্রী। এমন একটা ঘটনা যে তাঁর সঙ্গে ঘটতে পারে কল্পনাও করতে পারেননি কখনও। 

সম্প্রতি একটি পডকাস্টে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করলেন জাহ্নবী। তিনি বলেন, ‘ওটা আমার ডিপফেক ছিল কি না, এখনও জানি না। তবে এটুকু বুঝেছিলাম খুব খারাপ কিছু একটা হতে চলেছে। নিজের ছবি দেখেছিলাম পর্ন সাইটে। একজন স্কুলের ছাত্রী হিসেবে এটা মেনে নেওয়া কঠিন। সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল।’

জাহ্নবী একদিন দেখে ফেলেছিলেন ছেলেরা পর্ন সাইটে তাঁর ছবি দেখছে। সকলে মজা নিচ্ছে। সেখানে নিজের মারাত্মক কিছু ছবি দেখে কেঁপে উঠেছিলেন অভিনেত্রী। জাহ্নবী বলেন, ‘ওই একটা ঘটনা আমার জীবন মুহূর্তে বদলে দিয়েছিল। বলা ভালো সবটা ওলটপালট করে দিয়েছিল। তখন মনে হয়েছিল সোশ্যাল মিডিয়ায় থাকাটাই যেন অভিশাপ। আমি সেই কারণেই মাশুল গুনছি।’

সেই খারাপ দিনগুলো এখনও যেন তাড়া করে বেড়ায় জাহ্নবীকে। তখন বয়স কম হওয়ায় কোথাও অভিযোগ জানাতে পারেননি। সেই ভয় যে এখন কেটে গিয়েছে তা নয়। বরং, মাঝেমধ্যেই খারাপ কিছু বিষয় নজরে আসে তাঁর। এআই দিয়ে তৈরি ছবি প্রসঙ্গে জাহ্নবী বলেন, ‘আমি পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারি না এখনও। কারণ, এআই দিয়ে মাঝেমধ্যেই তো বিভিন্ন ছবি তৈরি করে দেওয়া হয়। এমন কিছু পোশাক পরানো হয়, যা আমি চোখে দেখিনি কখনও। যে ছবিগুলো দিয়ে খারাপ কিছু হয়তো প্রতিস্থাপন করা হয়।’

এই ধরনের ছবির ফলে বহুবার সমস্যায় পড়েছেন জাহ্নবী। ফলে পরিচালক, প্রযোজকদের কাছে পোশাক নিয়ে আপত্তি জানালে কোনও উদাহরণ হিসেবে এই ছবিগুলো উঠে আসে। ভ্রান্ত ধারণা তৈরি হয় তাঁর ব্যাপারে বলেও মনে করেন জাহ্নবী। ফলে এআই তাঁর জীবনে কঠিন সময় ডেকে এনেছিল বলে মত অভিনেত্রীর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status