ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩
গাজীপুরে অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক, কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 24 August, 2026, 6:32 PM

গাজীপুরে অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক, কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

গাজীপুরে অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক, কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

গাজীপুরে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে জাহিদ হাসান নামে এক কিশোর গ্যাং লিডার জাহিদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি ও একটি এয়ারসফট পিস্তল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১ জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুরের জয়দেবপুর থানার বানিয়ারচালা এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল জাহিদ। গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়েও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধ ছিল বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া নিজের গ্যাংয়ে বিভিন্ন ব্যক্তিকে যুক্ত করার জন্য অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে জাহিদের বিরুদ্ধে।
র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে ভোররাতে বানিয়ারচালা এলাকায় জাহিদের বাড়িতে অভিযান চালায় র‍্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল।

পরে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি ও একটি এয়ারসফট পিস্তল উদ্ধার করা হয়।

র‍্যাবের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কী উদ্দেশ্যে সেগুলো রাখা হয়েছিল এবং জাহিদের সঙ্গে আরও কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এ ঘটনায় জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

গাজীপুরের পোড়াবাড়ী র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি দেবজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status