|
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আজ ২৪ আগস্ট সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা সদরের কুড়িগ্রাম-চিলমারী সড়কে কেতার মোড় থেকে কুড়িগ্রাম প্রেসক্লাব পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের পূর্বে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয় । সমাবেশে বক্তব্য রাখেন, মানববন্ধন আয়োজক কমিটির সমন্বয়ক বিশিষ্ট গীতিকার খ,ম আলী সম্রাট, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মোঃ আব্দুল বাতেন, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষক মোঃ নুরুন্নবী সরকার, মোঃ জয়নাল আবেদীন, নারী উদ্যোক্তা মেরিনা লাভলী, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলী ঝিনুক, রাজু রহমান প্রমুখ। বক্তারা, অনতিবিলম্বে পূর্ব নির্ধারিত নাদিয়ার দোলায় স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য জোড় দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেয়ার কথাও বলেন তারা। সমাবেশ শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
