ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩
মেট্রোর বড় পদে এবার চাকরি পেল বিড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 August, 2026, 4:29 PM

মেট্রোর বড় পদে এবার চাকরি পেল বিড়াল

মেট্রোর বড় পদে এবার চাকরি পেল বিড়াল

মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে ঘুরে বেড়ানো আদা রঙের এক বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার কাণ্ড। যাত্রীদের রসিকতার জেরে শেষ পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষও বিড়ালটিকে দিল ‘চিফ ফেলাইন অফিসার’ বা প্রধান বিড়াল কর্মকর্তা পদ।

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের একটি জিঞ্জার ক্যাট বা আদা রঙের বিড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দীর্ঘদিন ধরে স্টেশনটিতে ঘুরে বেড়ানো বিড়ালটি যাত্রীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিল। এবার মজার ছলে তাকে মেট্রোর ‘বড় পদে’ নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এক যাত্রী সন্দেশ সামন্ত গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের প্রবেশপথের কাছে বসে থাকা বিড়ালটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেই পোস্টে তিনি মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডকে (এমএমএমওসিএল) ট্যাগ করে বিড়ালটিকে একটি সরকারি পদ দেওয়ার মজার আবেদন জানান।

তিনি লেখেন, প্রিয় মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেড, গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই নিষ্পাপ প্রাণটিকে একটি সরকারি পদ দিন। আপাতত এটি বিনা বেতনে কাজ করছে।

যাত্রীর সেই রসিকতাকে বেশ ভালোভাবেই গ্রহণ করে মেট্রো কর্তৃপক্ষ। পরে এমএমএমওসিএল বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ পদে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয়। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘প্রধান বিড়াল কর্মকর্তা’।

এ নিয়ে কর্তৃপক্ষের মজার ভাষ্য, তাদের নতুন ‘চিফ ফেলাইন অফিসার’-এর দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ করা এবং এমন জায়গায় বসে থাকা, যেখানে সবাই তাকে দেখে মুগ্ধ হতে পারে।

এমএমএমওসিএল আরও জানায়, এখন পর্যন্ত নতুন এই কর্মকর্তার কর্মদক্ষতা একেবারেই ‘পারফেক্ট’।

স্বাভাবিকভাবেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেন, সত্যি বলছি, প্রতিদিন সকালে গুণ্ডাওয়ালিতে আমি ওকেই খুঁজি।

আরেকজন রসিকতা করে লিখেছেন, এবার তাকে ‘চিফ মাউস ক্যাচার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবেও নিয়োগ দেওয়া যেতে পারে।

একটি সাধারণ স্টেশন বিড়ালকে ঘিরে যাত্রী ও মেট্রো কর্তৃপক্ষের এই মজার রসায়ন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের খোরাক হয়ে উঠেছে।

সূত্র: এনডিটিভি



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status