ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩
জামায়াতের সাবেক সেক্রেটারি আর নেই
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Monday, 24 August, 2026, 12:33 PM

জামায়াতের সাবেক সেক্রেটারি আর নেই

জামায়াতের সাবেক সেক্রেটারি আর নেই

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ও বর্তমান উপজেলা নায়েবে আমির রজব আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে রাণীশংকৈল উপজেলার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রজব আলী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি প্রথমে ঢাকায় চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসার পর সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পেশায় তিনি একজন শিক্ষক ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, রজব আলী দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলের বিভিন্ন সংকট ও দুঃসময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে গেছেন।

তাঁর মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status