ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩
বগুড়ায় সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 24 August, 2026, 11:56 AM

বগুড়ায় সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সাইফুল ইসলামকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে আসকোলা গ্রামের পথে এ হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ফার্মের কর্মচারী জানান, বাঘোপাড়া বন্দরে চা খেয়ে সাইফুল ইসলামের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ৩-৪ জন মুখচেনা দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় সাইফুল ইসলামের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে রাস্তার পাশের ধানক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

বগুড়ায় সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

ঘটনার পর ওই কর্মচারী প্রাণভয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মো. ইব্রাহিম আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status