|
মা ও শিশুর টেকসই কল্যাণে জনটা ক্লাব অব সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবী উদ্যোগ
নতুন সময় ডেস্ক
|
![]() মা ও শিশুর টেকসই কল্যাণে জনটা ক্লাব অব সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবী উদ্যোগ এই উদ্যোগের অংশ হিসেবে দু’জন বাচ্চাকে দত্তক নেওয়া, বিশেষভাবে সক্ষম এক শিশুকে হুইলচেয়ার প্রদান ও নারীদের প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়া সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে এক পরামর্শমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে সবাইকে বাল্যবিবাহ রোধে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ব্যাপারে জনটা ক্লাব অব সোনারগাঁ এর সভাপতি লাজিনা মোনা বলেন, শতবর্ষী জনটা ক্লাব যুক্তরাষ্ট্রভিত্তিক একটা আন্তর্জাতিক সেবা সংস্থা। আমরা নেপাল, শ্রীলংকা, ভারত ও বাংলাদেশে কাজ করে থাকি। আমাদের মোট সাতটা ক্লাব আছে যার মধ্যে ৬টা ঢাকায় ও একটা চট্টগ্রামে। আমাদের সাথে আরো একটা তরুণ স্বেচ্ছাসেবী দল আছে। তিনি জানান, আজকে আমরা দুটি শিশুকে দত্তক নিতে এসেছি। এখানে এসে সবার মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও বাল্যবিবাহের নানাবিধ সমস্যার কথা তুলে ধরা হয়। এছাড়া মেডিকেল সংশ্লিষ্ট যেসব সেবা আছে তা আমরা সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। ভবিষ্যতে আমাদের ঢাকার বাইরেও প্রজেক্ট করার প্লান আছে। এ ব্যাপারে জনটা ক্লাব সোনাওগাঁ এর ইয়ুথ প্রেসিডেন্ট আয়ান মানজুর রহমান বলেন, অষ্টম শ্রেণীতে পড়ার সময় আমি স্বেচ্ছাসেবী ক্লাবের সাথে যুক্ত হই। আমি তরুণদের আরো বেশি স্বেচ্ছাসেবী কাজে সম্পৃক্ত হতে পরামর্শ দিয়ে থাকি। কারণ জেন জি বা তরুণরাই দেশের ভবিষ্যত। তরুণ এখানে খুবই আগ্রহ নিয়ে কাজ করে। আজকের এই সেবা কর্মসূচিটি ‘বেগম রোকেয়া নারী ও শিশু উন্নয়ন সংস্থা’-র সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। সংস্থাটি ১৯৯৭ সাল থেকে মা-শিশুকে চিকিৎসা সেবা, বিশেষভাবে সক্ষম বাচ্চাকে স্পিচ থেরাপি, বয়ষ্কদের চিকিৎসা ও খাদ্য, গর্ভবতী মাকে সেবা, বাচ্চাদের টিকা, শিক্ষাবৃত্তি প্রদান এবং সুলভ মূল্যে ওষুধ সরবরাহ করছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
