ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
খাগড়াছড়িতে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Sunday, 23 August, 2026, 1:28 PM

খাগড়াছড়িতে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

খাগড়াছড়িতে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২২ আগস্ট ২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী বাজারের সেলিম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাঙামাটি পার্বত্য জেলার সাজেক থানার বাঘাইহাট চৌধুরীপাড়ার (মতিনের বাড়ি) মৃত আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬), দীঘিনালা উপজেলার রাজেন্দ্র কারবারীপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের হেমান্দ্র ত্রিপুরার ছেলে কাকো মনি ত্রিপুরা (৩৫) এবং দীঘিনালা উপজেলার বোয়ালখালী পুরাতন বাজার এলাকার রমজান আলীর ছেলে আবু তৈয়ব (৩৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status