ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
খাগড়াছড়িতে ৭০ বোতল ভারতীয় বিয়ারসহ ব্যবসায়ী আটক
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Sunday, 23 August, 2026, 1:20 PM

খাগড়াছড়িতে ৭০ বোতল ভারতীয় বিয়ারসহ ব্যবসায়ী আটক

খাগড়াছড়িতে ৭০ বোতল ভারতীয় বিয়ারসহ ব্যবসায়ী আটক

খাগড়াছড়িতে ৭০ বোতল ভারতীয় বিয়ারসহ মনোরায় ত্রিপুরা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট ২৬) রাত ১০টার দিকে খাগড়াছড়ি শহরের জিরোমাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মনোরায় ত্রিপুরা মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার বৈস কুমার ত্রিপুরার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাটিরাঙ্গা থেকে একটি মোটরসাইকেলে করে জিরোমাইল এলাকার পার্ক সাইড হাসপাতালের কাছে আসেন মনোরায় ত্রিপুরা। এ সময় খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মাহাবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মোটরসাইকেলটির গতিরোধ করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও মাদক বহনকারী মনোরায় ত্রিপুরা পালাতে পারেননি। পরে তার কাছে থাকা একটি সাদা বস্তায় তল্লাশি চালিয়ে ৭০ বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়।

খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মনোরায় ত্রিপুরার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status