|
গাজীপুরে কৃষকদল নেতাকে লেজার টার্গেট, কার্যালয়ে গুলি
মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা, আতঙ্কে অসুস্থ নেতা হাসপাতালে
নতুন সময় প্রতিনিধি
|
![]() মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা, আতঙ্কে অসুস্থ নেতা হাসপাতালে শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারসংলগ্ন আরএকে সিরামিক্স কারখানার সামনে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন জজ মিয়া জানান, রাতে তিনি তাঁর ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে আসে। তারা লেজার লাইট দিয়ে তাঁকে লক্ষ্য করার পর পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জজ মিয়া গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি। ![]() মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা, আতঙ্কে অসুস্থ নেতা হাসপাতালে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, গুলি ছোড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে পুলিশ কোনো গুলির আলামত উদ্ধার করেছে কি না এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত—তদন্ত শেষে তা জানা যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
