ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 August, 2026, 12:41 PM

ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা

ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত প্রভাস অভিনীত সিনেমাটি থেকে দীপিকার সরে যাওয়ার এক বছরেরও বেশি সময় পর বিষয়টি আবার সামনে এসেছে। সম্প্রতি পরিচালকের ভাই প্রণয় দাবি করেন, সিনেমাটির মুনাফার ১০ শতাংশ দাবি করেছিলেন দীপিকা। এর পরই নতুন এক তথ্য সামনে এসেছে।

এক সাক্ষাৎকারে দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, অভিনেত্রী জীবনে মাত্র একবারই সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে দেখা করেছেন। সেই সাক্ষাতেও পরিচালক এক ঘণ্টা দেরিতে এসেছিলেন বলে দাবি সূত্রটির।

সূত্রটি জানায়, ওই বৈঠকে দীপিকা পেশাদার আচরণ করলেও সিনেমার পুরো গল্প তাকে শোনানো হয়নি। শুধু এক লাইনে সিনেমাটির ধারণা জানানো হয়েছিল। অথচ পুরো গল্প না শুনে কোনো সিনেমায় কাজের ব্যাপারে সম্মতি দেন না দীপিকা। তাই শুরু থেকেই ‘স্পিরিট’ তার বিবেচনায় ছিল না বলে দাবি করা হয়েছে।

দীপিকার ঘনিষ্ঠ ওই সূত্র আরও দাবি করেছে, নারীবিদ্বেষী মনোভাবের কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে দীপিকা কখনোই কাজ করতে চাইতেন না। শুধু ব্যক্তিজীবনে নয়, তার নির্মিত সিনেমাগুলোতেও এমন মনোভাবের প্রতিফলন দেখা যায় বলে দাবি সূত্রটির।

এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে প্রণয় ‘স্পিরিট’ থেকে দীপিকাকে বাদ দেওয়ার বিষয়ে কথা বলেন। তিনি জানান, পারিশ্রমিক, কাজের সময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।

প্রণয়ের ভাষ্য, কারণ একই, যা আগে বলা হয়েছে। একটি ছিল পারিশ্রমিক, দ্বিতীয়টি সময়সূচি। এর বাইরে আরও কিছু কারণ ছিল।

তিনি দাবি করেন, দীপিকার সঙ্গে প্রায় ১৮ মাস ধরে আলোচনা করেছিলেন সন্দীপ। সিনেমাটিতে তাকে অভিনয় করানোর ব্যাপারে পরিচালকের আগ্রহ ছিল। তবে শেষ পর্যন্ত দীপিকাকে ছাড়া এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

প্রণয় আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে দীপিকার সিনেমার বক্স অফিস সাফল্য তাকে পারিশ্রমিক নিয়ে আলোচনায় শক্ত অবস্থানে রেখেছিল।

তার অভিযোগ, দীপিকা শুধু অভিনয়ের পারিশ্রমিক নয়, সিনেমার মুনাফার ১০ শতাংশও দাবি করেছিলেন। প্রণয়ের মতে, এত বড় অংশ দেওয়ার পর সিনেমাটির বাজেট ও আর্থিক হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছিল। এ কারণেই তারা বিকল্প খুঁজতে শুরু করেন। পরে বিকল্প অভিনেত্রী খোঁজার খবর প্রকাশ্যে আসতে থাকে।

তবে দীপিকার ঘনিষ্ঠ সূত্রের দাবি এবং প্রণয়ের বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে। ফলে ‘স্পিরিট’ থেকে দীপিকার সরে যাওয়ার প্রকৃত কারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status