ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
দুদক থেকে অব্যাহতি পেলেন সাংসদ কিরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 10:38 AM

দুদক থেকে অব্যাহতি পেলেন সাংসদ কিরণ

দুদক থেকে অব্যাহতি পেলেন সাংসদ কিরণ

পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন নোয়াখালী চৌমুহনী পৌরসভার প্রাক্তন মেয়র ও বর্তমান সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণ।




২০১৩ সালের আমলে নেওয়া এমন অভিযোগ দীর্ঘ অনুসন্ধান শেষে পরিসমাপ্তি বা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। যার স্মারক নং- ০০.০১.৭৫০০.৬২৪.০১.০৯৬.১৩। ইতিমধ্যে মন্ত্রিপরিষদ ও সংশ্লিস্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে দুদকের উর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদের সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে ২০১১-২০১২ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে চৌমুহনী পৌরসভার পৌরভবন সম্প্রসারণের জন্য বরাদ্দকৃত ৭০ লাখ টাকার কাজ না করে আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় কমিশন পরিসমাপ্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক অভিযোগটি অনুসন্ধান করেছেন।

মামুনুর রশীদ কিরণ বর্তমানে জাতীয় সংসদের ২৭০ নং (নোয়াখালী-৩ বেগমগঞ্জ ) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। এর আগেও তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status