ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
এমপি রুশেমা ইমাম আর নেই
নতুন সময় প্রতিবিদেক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 10:35 AM

এমপি রুশেমা ইমাম আর নেই

এমপি রুশেমা ইমাম আর নেই

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) রুশেমা ইমাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।




মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আওয়ামী লীগের মনোনয়নে গত ২০ ফেব্রুয়ারি তিনি সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নেন।

রুশেমা ইমামের লাশ তার নিজ বাড়ি ফরিদপুর শহরের গোপালপুরে রাখা হয়েছে। জানাজার সময় ও স্থান এখনও নির্ধারিত হয়নি। তার মৃত্যুতে ফরিদপুরে শোকের ছায়া নেমে এসেছে।

ব্যক্তিজীবনে রুশেমা ইমাম ফরিদপুরের ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তার ডাক নাম ছিল হাসি।

রুশেমা ইমামের স্বামী ইমামউদ্দিন আহমেদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি একজন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ২০০৬ সালে ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই বছর ১২ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status