ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সন্ধ্যায় আটক, রাতে ‘বন্দুকযুদ্ধে’ গেদালাল নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 10:31 AM

সন্ধ্যায় আটক, রাতে ‘বন্দুকযুদ্ধে’ গেদালাল নিহত

সন্ধ্যায় আটক, রাতে ‘বন্দুকযুদ্ধে’ গেদালাল নিহত

পাবনার সুজানগরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম গেদা ওরফে গেদালাল (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাসামপুর এলাকায় এ ঘটনা ঘটে।




নিহত সাইফুল ইসলাম ওরফে গেদালাল উপজেলার নরসিংহপুর গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে।

পুলিশের দাবি, নিহত সাইফুল আন্ত:জেলা ডাকাতদলের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে পাবনা ও মানিকগঞ্জ থানায় কয়েকটি মামলা রয়েছে।

সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে ডাকাত সদস্য সাইফুল ইসলাম গেদালালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রাত আড়াইটার দিকে অভিযানে যায় পুলিশ।

উপজেলার হাসামপুর ঈদগাহ মাঠের সামনে পৌঁছামাত্র উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তার সহযোগী ডাকাত সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাইফুল ইসলাম ওরফে গেদালালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দু’টি গুলি খোসা, একটি হাসুয়া, একটি ড্যাগার, একটি কিরিচ,একটি প্লাস, দু’টি টর্চলাইট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ৩ পুলিশ সদস্য এসআই মিনারুল ইসলাম, কনস্টেবল আমজাদ ও কনস্টেবল নুরুল ইসলাম আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status