ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
বৃষ্টি বিঘ্নিত ২ দিনের সেমিফাইনাল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 2:23 AM

বৃষ্টি বিঘ্নিত ২ দিনের সেমিফাইনাল!

বৃষ্টি বিঘ্নিত ২ দিনের সেমিফাইনাল!

বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি দুই দিনে গড়াল।

মঙ্গলবার ম্যাচটি শুরু হয়েও শেষ হতে পারেনি। তবে আজ বুধবার যদি আবারও বৃষ্টি হয়। আর বৃষ্টির কারণে খেলা যদি মাঠে না গড়ায় তাহলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় সরাসরি ফাইনালে চলে যাবে ভারত। বিদায় নেমে নিউজিল্যান্ড।

মঙ্গলবার নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করার পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত খেলা আর মাঠে গড়ায়নি।

বিশ্বকাপের ফাইনাল এবং দুই সেমিফাইনালের জন্যই রিজার্ভডে রাখা হয়েছে। মঙ্গলবার নিউজিল্যান্ড যেখানে শেষ করেছে। বুধবার ঠিক সেখান থেকে আবারও খেলা শুরু করবে। তারা ইনিংস শেষ করতে আরও ২৩ বল খেলার সুযোগ পাবে। ৬৭ রানে অপরাজিত আছেন রস টেইলর।

মঙ্গলবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই কোণঠাসা হয়ে যায় নিউজিল্যান্ড। টেস্ট স্টাইলে ব্যাটিং করেও উইকেট ধরে রাখতে পারেননি মার্টিন গাপটিল। দলীয় ৩.৩ ওভারে স্কোরবোর্ডে মাত্র এক রান যোগ করতেই গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড।

১৪ বল খেলে মাত্র ১ রান করে যশপ্রিত বুমরাহর বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পাগটিল। চলতি বিশ্বকাপে ব্যাটিংয়ে চরম ব্যর্থ নিউজিল্যান্ডের এ ওপেনার। নয় ম্যাচে ১৮.৫৬ গড়ে (৭৩, ২৫, ০, ৩৫, ০, ৫, ২০, ৮ ও ১) মাত্র ১৬৭ রান করেন তিনি।

শুরুর এই ধাক্কা কাটিয়ে দলকে খেলায় ফেরান অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপ জুড়েই অসাধারণ ব্যাটিং করেছেন নিউজিল্যান্ডের এ অধিনায়ক। দ্বিতীয় উইকেটে হ্যানরি নিকোলসের সঙ্গে গড়েন ৬৮ রানের জুটি। ৫১ বল খেলে দুটি চারের সাহায্যে ২৮ রান করে ফেরেন নিকোলাস।

এরপর রস টেইলের সঙ্গে জুটি গড়েন তিনি। এই জুটিতে তারা ৬৫ রান যোগ করেন। যুজবেন্দ্র চাহালের লেগ স্পিনে পয়েন্টে ক্যাচ তুলে দিয়ে ফেরেন উইলিয়ামসন। তার আগে ৯৫ বল খেলে পাঁচটি বাউন্ডারিতে ৬৭ রান করেন উইলিয়ামসন। তার বিদায়ের পর ব্যাটিংয়ে নেমেই আউট হয়ে যান জেমস নিশাম।

পঞ্চম উইকেটে কলিন ডি গ্রান্ডহোমের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন রস টেইলর। এই জুটিতে ক্যারিয়ারের ২২৭তম ম্যাচে পঞ্চাশতম ফিফটি তুলে নেন রস টেইলর। ১০ বলে ১৬ রান করেই ফেরেন গ্রান্ডহোম।

৪৬.১ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২১১ রান। খেলার এমন অবস্থায় বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ায়নি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status