ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ভেসে এলো ৬ লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 10:42 AM

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ভেসে এলো ৬ লাশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ভেসে এলো ৬ লাশ

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে একটি মাছ ধরার ট্রলার থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ধারণা করা হচ্ছে নিহতরা সবাই জেলে। বুধবার (১০ জুলাই) ভোররাতে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।




বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ওসি খায়রুজ্জামান বলেন, রাতে বিচে থাকা কর্মীরা সৈকতে মরদেহ ভেসে আসার খবর দিলে পুলিশ সীগাল পয়েন্টে গিয়ে ছয়জনের মরদেহ উদ্ধার করে। তারা রোহিঙ্গা নাকি জেলে এটি নিশ্চিত হওয়া যায়নি। তাদের একটু অদূরে একটি মাছ ধরার নৌকাও উদ্ধার হয়। যাতে মাছ ধরার জালও রয়েছে। তাই নিহতরা জেলেও হতে পারেন।

তিনি জানান, নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহের সংখ্যা বাড়তে পারে। সাগরে আরও ভাসমান মরদেহ দেখা যাওয়ার তথ্য এসেছে। পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, মাছ ধরার নিষেধাজ্ঞা চললেও পেটের তাগিদে হয়ত জেলের দল রাতের আঁধারে ছোট বোট নিয়ে সাগরে মাছ ধরতে নামে। বৈরি আবহাওয়ায় বোট উল্টে তাদের মৃত্যু হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status