ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
২২ হাজার পর্ন সাইট বন্ধ করেছি: মোস্তাফা জব্বার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 12:26 AM

২২ হাজার পর্ন সাইট বন্ধ করেছি: মোস্তাফা জব্বার

২২ হাজার পর্ন সাইট বন্ধ করেছি: মোস্তাফা জব্বার

সামাজিক বিশৃঙ্খলা ও সাইবার অপরাধ রোধে সরকার ২২ হাজার পর্ন সাইট বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মঙ্গলবার সংসদে বিএনপি দলীয় সদস্য হারুন অর রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।




মন্ত্রী বলেন, ‘সামাজিক বিশৃঙ্খলা ও সাইবার অপরাধ রোধে সরকার ২২ হাজার পর্ন সাইট, কয়েক হাজার স্যায়ার ডোয়্যার সাইট বন্ধ, ফেসবুক ও ইউটিউবে নোংরা ও অশ্লীল উপাত্ত অপসারণ, টিক টক অ্যাপ বন্ধ করা হয়েছে।’

ডিজিটাল নিরাপত্তার বিষয়টি সারাবিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর আওতায় তথ্যপ্রযুক্তি বিভাগে ইতোমধ্যে ডিজিটাল নিরাপত্তা সংস্থা স্থাপিত হয়েছে।

তিনি বলেন,‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব সমস্যাগুলো আমরা মুখোমুখি হচ্ছি, এগুলো বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এটা আমাদের সমাজ সংস্কৃতি ও প্রচলিত সমাজ ব্যবস্থার স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিচালিত হয় না। এটি মূলত আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিচালিত হয়।”

তিনি বলেন,ডিজিটাল নিরাপত্তা বিধানের লক্ষ্যে সরকার টেলিকম বিভাগে সাইবার সিকিউরিটিজ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে। এরপর বর্তমান পরিস্থিতি আর বিরাজ করবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status