ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
প্রতারণা
মাত্র ১ ডলারে গ্যালাক্সি এস১০!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 4:13 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 9 July, 2019, 4:20 PM

মাত্র ১ ডলারে গ্যালাক্সি এস১০!

মাত্র ১ ডলারে গ্যালাক্সি এস১০!

স্যামসাং গ্যালাক্সি এস ১০ স্মার্টফোন মাত্র এক ডলারে? এমন খবর হয়তো বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ইতোমধ্যে দেখতে পেয়েছেন। কেননা একটি ফেসবুক পেজ থেকে মাত্র এক ডলারে ফোন দেওয়ার এমন লোভনীয় অফার সম্বলিত খবর ঘুরছে। আদতে এটি একটা বড় প্রতারণার ফাঁদ বলে নিশ্চিত হওয়া গেছে।



সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানা গেছে, ‘অবশেষে বাংলাদেশে স্যামস্যাংয়ের গোপন ওয়েবসাইট প্রকাশিত হয়েছে’ 'এক ডলারে স্যামসাং গ্যালাক্সি এস' প্রতারণার বিষয়টি বিশ্বস্ত করার জন্য বাংলাদেশের একটি শীর্ষ সারির গণমাধ্যমের নামে নকল খবর বানানো হয়েছে। মনে হবে গণমাধ্যমটি স্যামসাংয়ের এমন লোভনীয় অফারের সংবাদটি প্রকাশ করেছে। কিন্তু ঘটনা তা নয়, হুবহু ওয়েবসাইট নকল করে মিথ্যা সংবাদ বানিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের নিকট পৌঁছে যাচ্ছে প্রতারক চক্র।

গণমাধ্যমের ইউআরএল খেয়াল করলেই দেখা যাবে ওই গণমাধ্যমের নাম নেই, তার জায়গায় রয়েছে এই লিংকটি- https://coldommendable.com/report-samsung-mass-producing-out-folding-phone-may-launch-before-huawei-mate-x/?fbclid=IwAR3Cd-uXSo3xSqk0wnu8t1rY8F-NBLkd_YtB8ZwsG1v3oJ3QFXgitLRsiuc  তবে এই ওয়েবসাইটের অথেনফিকেশন নেই।

এরপর যারা আগ্রহী হচ্ছেন, তারা হাইপার লিংকে ক্লিক করলেই ওই ওয়েবসাইটে চলে যাচ্ছেন। সেখানে এক ডলার দেওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু সেখানে ক্রেডিট কার্ডের নম্বর দিলেই সর্বনাশ! যদিও বলা হচ্ছে এক ডলার কিন্তু পুরো ক্রেডিট কার্ড ফাঁকা করে নেয়ার এমন ফাঁদ খুলেছে চক্রটি। এতে করে অনেকেই পথে বসতে পারেন। এই প্রতারণা চক্রের সঙ্গে বাংলাদেশের একটিউ চক্রও যুক্ত থাকতে পারে। কেননা ইউটিউবে একটি চক্র একইভাবে প্রচারণা চালাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status