ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ভারতে ডিমের প্রলোভন দেখিয়ে কুকুরকে গণধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 1:53 PM

ভারতে ডিমের প্রলোভন দেখিয়ে কুকুরকে গণধর্ষণ

ভারতে ডিমের প্রলোভন দেখিয়ে কুকুরকে গণধর্ষণ

ভারতের উত্তর প্রদেশে চার বছর বয়সী একটি কুকুরকে অপহরণের পর গণধর্ষণ করেছে তিন যুবক। ডিমের লোভ দেখিয়ে আড়ালে নিয়ে গণর্ধষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কুকুরটির মালিক। এ ঘটনায় উত্তরপ্রদেশের হাথরাস জেলার একটি থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।





দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়া ট্যুডে বলছে, পুলিশ জানিয়েছে, হাথরাস জেলার এক বাসিন্দার বাড়ি থেকে কুকুরটি অপহরণ করে নিয়ে যায় তিন যুবক। হাথরাসের জালেসর সড়ক এলাকার পাশে নিয়ে গিয়ে মাদী কুকুরটিকে গণধর্ষণ করে অভিযুক্তরা।

ভারতীয় দণ্ডবিধির পশু আইনের ১১ ধারা অনুযায়ী, জালেসরের বাসিন্দা দীনেশ কুমার ও অপর দুই সন্দেহভাজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত অভিযুক্ত তিনজনের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন : হোয়াইট হাউসে ঢুকে পড়ল বৃষ্টির পানি

কুকুরটির মালিক সন্তোষ দেবী থানায় অভিযোগ দায়েরের পর বলেছেন, দীনেশ কুমার তার প্রতিবেশী। তার বাড়ির পাশেই একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। দীনেশ কুমারকে আমার পরিবারের সদস্যরা চিনেন।

সন্তোষ দেবী বলেন, একটি ডিমের প্রলোভন দেখিয়ে দীনেশ আমার চার বছরের পোষা কুকুরটিকে ভাগিয়ে নিয়ে যায়। তার সঙ্গে আরো দুই সহযোগী যোগ দেয়। পরে তারা একটি নির্জন এলাকায় নিয়ে কুকুরটিকে গণধর্ষণ করে।

দেবী বলেন, বৃহস্পতিবার রাত থেকেই তিনি কুকুরটির সন্ধান পাচ্ছিলেন না। শুক্রবার সকালের দিকে কুকুরটিকে তিনি দীনেশ কুমারের কক্ষে পান। এ সময় সেখানে কুকুরটিকে তিনি অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।তার তাবি, আশঙ্কাজনক অবস্থায় কুকুরটিকে উদ্ধার করেন তিনি। একই সঙ্গে কুকুরটির শরীরের স্পর্শকাতর জায়গা মারাত্মক ক্ষতবিক্ষত দেখতে পান।

পুলিশ বলছে, এ ঘটনায় তদন্ত চলছে। কুকুরটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

সূত্র : ইন্ডিয়া ট্যুডে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status