|
স্বামী ঢাকায়, চোখ খুলে দেখি শ্বশুর আমার বুকের ওপর
নতুন সময় প্রতিনিধি
|
|
স্বামী ঢাকায়, চোখ খুলে দেখি শ্বশুর আমার বুকের ওপর তিনি বলেন, ওই দিন ঘুমানো অবস্থায় গভীর রাতে আমার মুখ চেপে ধরে কেউ একজন, চোখ মেলে দেখি শ্বশুর গিয়াস উদ্দিন ঢালী আমার বুকের ওপর। চিৎকার করতে চাইলে মুখ চেপে ধরে গিয়াস উদ্দিন। সেই সঙ্গে মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে ধর্ষণ করে। এরপর ২৮ মে রাত থেকে শুরু করে ৬ জুলাই পর্যন্ত প্রায় রাতে আমাকে ধর্ষণ করেছে শ্বশুর গিয়াস উদ্দিন। খুন হওয়ার ভয়ে ও চোখ লজ্জায় কাউকে বিষয়টি জানাতে পারিনি আমি। অবশেষে উপায় না পেয়ে রোববার রাতে থানায় মামলা করেছি আমি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, পুত্রবধূ মামলা দায়েরের পর শ্বশুর গিয়াস উদ্দিন ঢালীকে গ্রেফতার করা হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালে ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। ধর্ষক গিয়াস উদ্দিন ঢালীকে আদালতে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
