ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় দফায় ফিরতে চান হাথুরুসিংহে!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 July, 2019, 5:01 PM

দ্বিতীয় দফায় ফিরতে চান হাথুরুসিংহে!

দ্বিতীয় দফায় ফিরতে চান হাথুরুসিংহে!

বিশ্বকাপের পরই নতুন কোচ নিয়োগ দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দেশটির ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে চাকরি হারাচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ অন্যান্য কোচিং স্টাফরা। তাদের পরিবর্তে বিদেশি কোচ এবং নতুন স্টাফ নিয়োগ দিবে বোর্ড। এছাড়াও সাবেক গ্রেট ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনকে ক্রিকেট কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তা দেশটির ক্রীড়া বিষয়ক মন্ত্রী হারিন ফার্নান্দোর।





যে কারণে গুঞ্জণ উঠেছে চন্ডিকা হাথুরুসিংহ আবারো ফিরতে পারেন বাংলাদেশের কোচ হয়ে! তার বিশ্বাস দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে প্রধান কোচের দায়িত্ব দিবে। ইতোমধ্যে বাংলাদেশ দলের কিছু ক্রিকেটারের সাথে নাকি কথাও হয়েছে হাথুরুসিংহের। অর্থাৎ স্টিভ রোডসের বিদায়ের মহুর্তটা ভালোভাবে কাজে লাগাতে চান শ্রীলঙ্কান কোচ।

২০১৪ সালে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া চন্ডিকা হাথুরুসিংহে ২০১৭ সালের ৯ নভেম্বর পদত্যাগ করেন। যোগ দেন নিজের দেশের ক্রিকেটে।

স্বীকার করে নিতে হবে তার অধীনে নজরকাড়া সাফল্য পেয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা।  ১৭ টেস্টে জিতেছিল ৫টিতে, হেরেছিল ৮টি আর ড্র করেছিল ৪টি টেস্টে। এদিকে ৫১ ওয়ানডেতে টাইগারদের জয় ছিল ২৫টি, পরাজয় ২৩টি ম্যাচে আর বাকি তিনটি ম্যাচ ছিল পরিত্যক্ত।  এর বাইরে টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে টাইগাররা জয় পায় ১০টিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status