ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোরে ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 21 June, 2019, 12:25 PM

নাটোরে ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

নাটোরে ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

নাটোরের গুরুদাসপুরে ট্রাক ও পিকআপের মাঝে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাছিকাটা বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশের রুহুল আমীন এবং আব্দুল কাদের। আরেকজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।




নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ খাঁন গণমাধ্যমকে জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী একটি পিকআপ গুরুদাসপুরের নয়াবাজারের উদ্দেশে যাচ্ছিল। পিকআপটি কাছিকাটা ১০নং ব্রিজ এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হয় অন্তত ১০জন শ্রমিক।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় ও নিহতদের মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status