ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সদরঘাটে নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 21 June, 2019, 12:18 PM

সদরঘাটে নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ

সদরঘাটে নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ

রাজধানীর সদরঘাটে লঞ্চের ঢেউয়ে পাঁচ যাত্রীসহ নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ কোস্টগার্ড কাজ করছে।




ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ সিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লঞ্চের ঢেউয়ের কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে পাঁচ যাত্রী ছিলেন। তিনজন সাঁতার কেটে পাড়ে উঠতে পেরেছেন। তবে দুই শিশু নিখোঁজ রয়েছে।

তিনি বলেন, শিশু দুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স থেকে ডুবুরি দল ও সদরঘাট কেবিন ক্রুজার বোট দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status