ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘরের দরজায় রক্তের দাগ, সেপটিক ট্যাংকে কলেজছাত্রের লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 June, 2019, 8:20 PM

ফাইল ছবি

ফাইল ছবি

নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশে মিলল কলেজ শিক্ষার্থী প্রভাকর ত্রিপুরা রানার মরদেহ। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকায় বাড়ির পেছনের সেপটিক ট্যাংক তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রভাকর ত্রিপুরা রানা খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকার সুরেন্দ্র ত্রিপুরার ছেলে এবং ঢাকার সরকারি বাংলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।





নিহতের স্বজনরা জানান, প্রভাকর ত্রিপুরা রানা মঙ্গলবার রাতে ভাইয়ের বাড়িতে ছিলেন। সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের দরজায় রক্তের দাগ দেখেন স্বজনরা। বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে সেপটিক ট্যাংকের গর্তে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি মুহম্মদ আব্দুর রশিদ বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status