|
বিরাট কোহলিকে কেন জড়িয়ে ধরলেন উর্বশী, ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
|
বিরাট কোহলিকে কেন জড়িয়ে ধরলেন উর্বশী, ছবি ভাইরাল এখন চলছে ক্রিকেটের বিশ্বকাপ। আইসিসির আমন্ত্রণে বিভিন্ন দেশের তারকারা পাড়ি জমান ইংল্যান্ড। সেখানে রয়েছেন বলিউড তারকা রণভীর সিং, উর্বশী রাউতেলা। ভারত-পাকিস্তান ম্যাচের দিন আলোচনায় ছিলেন রণভীর সিং। ম্যাচ শেষে ট্রেন্ড তালিকায় উঠে এলেন উর্বশী রাউতেলা। পাকিস্তানের সাথে ম্যাচ জয়ের পর উর্বশী নেমে গিয়েছিলেন মাঠে। সেখানে ক্রিকেটারদের সঙ্গে মাস্তি করেছেন তিনি। তবে সেসব ছাপিয়ে ভাইরাল হয়েছে উর্বশী-কোহলির একটি ছবি। ছবিটিতে খুব ঘনিষ্ঠভাবে দেখা গেছে দুজনকে। উর্বশী জড়িয়ে ধরেছেন কোহলিকে। ভারত ক্যাপ্টেনও বেশ এনজয় করছেন এমন ভঙিতে হাসিমুখে পোজ দিয়েছেন। অনেকেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে ট্যাগ মেরে খোঁচা দিচ্ছেন। অনেকে আবার ‘শালী দুলাভাই’ বলে উর্বশী ও বিরাট কোহলিকে নিয়ে মজাও করছেন। তবে নেটিজেনদের অনেকে তিরস্কার করতে ভোলেননি উর্বশীকে। কেউ কেউ বলছেন, একজন বিবাহিত পুরুষকে এভাবে জড়িয়ে ধরা কোন নৈতিকতার মধ্যে পড়ে! কিন্তু মজার ব্যাপার হলো, উর্বশী ‘আসল’ কোহলিকে জড়িয়ে ধরেননি। তিনি জড়িয়ে ধরেছেন মোম দিয়ে বানানো বিরাট কোহলিকে। মাদাম তুসো জাদুঘরে কোহলির এই মোমের মূর্তি স্থান পেয়েছে। সেখানেই ছবি তুলেছেন উর্বশী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
