ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ঈদে বেড়াতে গিয়ে গণধর্ষণের স্বীকার, স্বামীর কাছে টাকা দাবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 12:19 PM

ঈদে বেড়াতে গিয়ে গণধর্ষণের স্বীকার, স্বামীর কাছে টাকা দাবি

ঈদে বেড়াতে গিয়ে গণধর্ষণের স্বীকার, স্বামীর কাছে টাকা দাবি

ঈদের ছুটিতে বেড়াতে এসে মাগুরায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামে গত রোববার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।




মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকার মিরপুরের একটি ফ্ল্যাটের সাবলেট হিসেবে ভাড়া থাকেন ধর্ষণের শিকার ওই নারী ও তার স্বামী। একই বাসায় ভাড়া থাকার সুবাদে ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তাদের। সেই সুবাদেই ঈদুল-ফিতরে মাগুরায় বেড়াতে আসেন ওই নারী। শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে বাড়ির বাইরে আসেন তিনি। এ সুযোগে স্থানীয় লিটু মোল্যা (২৭), রেজোয়ান মোল্যা (২১) ও শামিম বিশ্বাস (২১) তাকে তুলে নিয়ে গিয়ে একটি পাটখেতে গণধর্ষণ করেন। এসময় ধর্ষণের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে লিটু মোল্যা ওই নারীর স্বামীর কাছে ফোনে মোটা অঙ্কের টাকা দাবি করেন। এছাড়া চাঁদার টাকা না দিলে নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেন লিটু মোল্যা।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status