ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
আদালতের নির্দেশ উপেক্ষিত
রূপগঞ্জে ব্যবসায়ীর জমি দখল করে ভবন নির্মান
এসএম আবু কাউসার, রূপগঞ্জ
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 1:48 AM

রূপগঞ্জে ব্যবসায়ীর জমি দখল করে ভবন নির্মান

রূপগঞ্জে ব্যবসায়ীর জমি দখল করে ভবন নির্মান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ীর দুই বিঘা জমিতে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূবর্ক দখল করে সেখানে পাকা ভবন নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালীরা। ভাড়াটে সন্ত্রাসী বসিয়ে রেখে ভূমিতে নির্মান কাজ চালাচ্ছেন তারা। কেউ বাধা দিতে গেলে শারিরিক লাঞ্চিতসহ দেয়া হচ্ছে হত্যার হুমকি। অথচ উল্লেখিত জমির আকার আকৃতির পরিবর্তন না করার জন্য উভয়পক্ষকে নারায়ণগঞ্জ আদালত থেকে নির্দেশ দেয়া হয়েছে। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।




 ব্যবসায়ী সরাফত আলী জানান, তার মালিকানাধীন প্রায় ৪ কোটি টাকা মূল্যমানের গোলাকান্দাইল মৌজার আরএস ১৭১৮ দাগের ২ বিঘা(৬০ শতাংশ) জমি একই এলাকার মোশারফ হোসেন গং কৌশলে হাতিয়ে নেয়ার জন্য দির্ঘদিন যাবত পায়তারা করছিল । এ ব্যাপারে তিনি আদালতের দ্বারস্থ্য হলে নারায়ণগঞ্জ আদালত মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নালিশা ভূমির কোন ধরনের আকার আকৃতির পরিবর্তন না করার জন্য উভয়পক্ষকে নির্দেশ দেন। কয়েকদিন ধরে আদালতে মামলায় হেরে যাবার আশংকায় মোশারফ হোসেন জমি নিজের দখলে রাখতে ভাড়াতে সন্ত্রাসী এনে জমিতে পাকা ভবন নির্মাণ শুরু করেন। কেউ বাধা দিতে গেলে তাকে শারিরিক লাঞ্চিত করা সহ দেয়া হচ্ছে হত্যার হুমকি।

 স্থানীয় এলাকাবাসী জানান, মোশারফ গংদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। তারা নানা অনিয়মসহ অপরাধ কর্মকান্ডে জড়িত। প্রতিবাদ করলেই হামলা, মামলা দিয়ে হয়রানি করে। ফলে কেউ প্রতিবাদেরও সাহস পায়না।

এব্যাপারে অভিযুক্ত মোশারফ হোসেন জানান, জমির মালিকানা নিয়ে আদালতে মামলা রয়েছে সত্য। আদালত সম্পত্তি দখলে কার আছে সেটা তদন্ত করেন। তাই আমি জমিতে পাকা ভবন নির্মান করছি । কোন ভাড়াটে লোকজন পাহারা দিচ্ছে না। যারা এসে বসে থাকে তারা সবাই আমার আত্মীয়।

এ ব্যাপাারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান জানান, মামলা সংক্রান্ত জমিতে মোশারফ হোসেন গংদের কাজ পুলিশ একাধিকবার ঘটনাস্থলে গিয়ে বন্ধ করে দেয়। আবারো ওই বিরোধকৃত জমিতে কাজ করলে মোশারফ গং ও শ্রমিকদের আটক করে আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status