|
কাজল আরেফিন অমি'র বহুল আলোচিত 'ব্যাচেলর ট্রিপ' (ভিডিও)
সাকিব আল রোমান ও আসাদুজ্জামান শান
|
![]() কাজল আরেফিন অমি'র বহুল আলোচিত 'ব্যাচেলর ট্রিপ' (ভিডিও) নাটকের গল্পে ব্যাচেলরদের একটা গ্রূপ বিভিন্ন জায়গায় ট্রিপ দিতে দেখা যায় যেখানে গিয়ে অনেক মজার মজার অভিজ্ঞতা হয় তাদের। এই অভিজ্ঞতার উপর নির্মিত হয়েছে নাটকটি। ‘ব্যাচেলর ট্রিপ’ নাটকটি তাদের জন্য মূলত যারা ব্যাচেলর পয়েন্ট কে মিস করছিলেন, তাদের বিনোদনের জন্য এই ঈদে নাটকটি নির্মিত হয়েছে, এমনটি জানিয়েছেন নাটকটির সহযোগী পরিচালক ও অভিনেতা জিয়াউল হক পলাশ। ব্যাচেলর পয়েন্টের অভিনেতারা ছাড়াও সারিকা সাবা, তাসনিয়া ফারিন সহ আরো অনেককে দেখা যাচ্ছে। উল্লেখ্য, কাজল আরেফিন অমি নির্মিত সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট যখন একপর্যায়ে টিভি চ্যানেল কতৃপক্ষ বন্ধ করে দেয় তখন দর্শক তা মানতে পারে নি। হুমায়ুন আহমেদ এর বাকের ভাইয়ের পর আবার বাংলাদেশের সাধারণ দর্শকেরা রাস্তায় নামে অমির ব্যাচেলর পয়েন্ট আবার শুরু করার জন্য। দর্শকেরা নিজ উদ্যোগে মানববন্ধন করে ব্যাচেলর পয়েন্টের জন্য। দর্শকদের অভূতপূর্ব সাড়া দেখে চ্যানেল কতৃপক্ষ ব্যাচেলর পয়েন্ট নতুন করে শুরু করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
