|
ঘুরতে নিয়ে বান্ধবীকে ৭ ধর্ষকের হাতে তুলে দিলো বান্ধবী
নতুন সময় প্রতিনিধি
|
|
সংগৃহীত ঈদ উপলক্ষে দাওয়াত দিয়ে শুক্রবার বিকেলে বান্ধবীকে বাসায় বেড়াতে আসতে বলেন মৌসুমী। পরে বান্ধবী তার বন্ধুকে নিয়ে মৌসুমীর বাড়িতে বেড়াতে আসেন। ওই দিন সন্ধ্যার পর মৌসুমী পরিকল্পনা করে বান্ধবী ও তার বন্ধুকে নিয়ে বক্তাবলীর নদীর পাড়ে ঘুরতে যান। তখন তাদের আটক করে বক্তাবলীর ছলিম উল্লাহর ইটভাটায় নিয়ে যায় ৭ যুবক। ওই সময় বন্ধুকে মারধর করে বান্ধবীকে তুলে নিয়ে ইটভাটার একটি ঘরে পালাক্রমে ধর্ষণ করে তারা। বিষয়টি মৌসুমীর চোখের সামনে ঘটলেও কিছু বলেননি। পরে বান্ধবী ও তার বন্ধুকে মৌসুমীর বাড়িতে আটকে রেখে মুক্তিপণ হিসেবে ৪০ হাজার টাকা দাবি করে ধর্ষকরা। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা পুলিশ মৌসুমীকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বান্ধবী ও তার বন্ধুকে উদ্ধার করে পুলিশ। এ সময় মৌসুমীর সহযোগী আরেকজনকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি আসলাম হোসেন বলেন, গণধর্ষণের শিকার তরুণী ও তার বন্ধুকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পরিকল্পনাকারী ধর্ষণের শিকার তরুণীর বান্ধবীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। মৌসুমী এ ঘটনার পরিকল্পনাকারী। তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ধর্ষকদের গ্রেফতারে অভিযান চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
